


Welcome
Prof. Nandini Banerjee
HOD, Bengali Dept. University of Kalyani
Kalyani, Nadia, 741235
Address
B-7/145, Kanakanjali Apartment,
Kalyani, Nadia, 741235
Email : nbanerjeedey@gmail.com
Mobile : 9434222843
অধ্যাপিকা নন্দিনী বন্দ্যোপাধ্যায়, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, কল্যাণী বিশ্ববিদ্যালয়। অধ্যাপনার পাশাপাশি নিরলস রবীন্দ্র চর্চার মধ্যদিয়ে যার কর্মজীবন অতিবাহিত হয়ে চলেছে। ফল স্বরূপ 'Rabindra Ratna Puraskar 2024' প্রাপ্তি। এছাড়াও 'Indo Spanish International Award 2024' পুরষ্কারে ভূষিত হয়েছেন। বিভিন্ন গ্রন্থ রচনা ছাড়াও সহবতি (Peer Reviewed Research Journal, ISSN : 2454-2542) নামে একটি পত্রিকার সম্পাদনা করে চলেছেন। এখনও প্রর্যন্ত মোট গ্রন্থ সংখ্যা ৩০ এর অধিক। এর মধ্যে কিছু বই সম্পাদিত। শেষ সম্পাদিত গ্রন্থ 'পঞ্চমবেদ'। বাংলা সাহিত্যের নাটক প্রেমী শিক্ষানুরাগীদের কাছে একটি মূল্যবান গ্রন্থ। এছাড়াও নতুন আরও দুটি বই প্রকাশের পথে। যার একটি রবীন্দ্র সাহিত্য কেন্দ্রিক। এখনও পর্যন্ত প্রকাশিত ও সম্পাদিত সমস্ত গ্রন্থের নাম, বিষয়সূচি, খুঁটিনাটি তথ্য আগ্রহীদের জন্য এই ওয়েবসাইটে রাখা হল।
প্রকাশিত গ্রন্থাবলী
-
প্রথম গ্রন্থ- "চারণকবি বিজয়লাল জীবন ও সাহিত্য"
-
শেষ গ্রন্থ (সম্পাদিত) - "পঞ্চমবেদ"


_1%20(2)_edited_edited.jpg)
Book from Ph.D Research
Book From D.Lit (Research)
Prof. Nandini Banerjee
Beng. Dept., University of Kalyani
প্রকাশিত বই
This is your Team section. It's a great place to introduce your team and talk about what makes it special, such as your culture or work philosophy. Don't be afraid to illustrate personality and character to help users connect with your team.

স্বরচিত কবিতার সংকলন।
এটিই প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
প্রকাশ :
কলকাতা পুস্তক মেলা ২০০৪
মুদ্রক :
শ্রীকৃষ্ণ প্রিন্টিং, ৩০ বিধান সরণি
কলকাতা- ৭০০ ০০৬
প্রকাশনী : পুনশ্চ

বিদেশী কবিতার ভাবানুবাদ করে লেখা ৩৬টি কবিতায় কিটস সংকলন৷ রয়েছেন শেক্সপীয়ার, ইয়েটস, ম্যাথু আর্ণল্ড, শেলী, ব্রাউনিং থেকে শুরু করে এলিয়ট, হার্ডি, টেনিশন, এজরাপাউন্ড, প্রমুখের কবিতার ভাবানুবাদ।
প্রথম প্রকাশ :
বইমেলা, জানুয়ারী-২০০৯
প্রকাশক : বঙ্গীয় সাহিত্য সংসদ
ISBN : 123-456-7890

প্রবাসী, ভারতবর্ষ, মাসিক বসুমতি, বসুধারা, শনিবারের চিঠি, দেশ প্রভৃতি পত্র-পত্রিকায় ১৩০০ বঙ্গাব্দ থেকে ১৪০০ বঙ্গাব্দের মধ্যে প্রকাশিত রবীন্দ্রনাথ ও রবীন্দ্রসাহিত্য বিষয়ক রচনার সংকলন। প্রথম খণ্ডের বিষয় রবীন্দ্রনাথের সাহিত্য সাধনা।
প্রথম প্রকাশ : জানুয়ারি ২০১১, পুনশ্চ
প্রকাশক : বঙ্গীয় সাহিত্য সংসদ
ISBN -978-81-7332-626-4

এই খণ্ডে রয়েছে 'রবীন্দ্র জীবন ও দর্শন', "রবীন্দ্রপ্রতিভার নানাদিক", "তুলনায় ও আলোচনায় বিখ্যাত ব্যক্তিত্ব ও রবীন্দ্রনাথ'।'
প্রথম প্রকাশ : জানুয়ারি ২০১১, পুনশ্চ
ISBN : 978-81-73332-627-1

পত্র পত্রিকায় রবীন্দ্র প্রসঙ্গ ২ এই খণ্ডে 'রবীন্দ্রনাথের চিন্তাজগৎ ও কর্মজগৎ' দিকগুলি আলোকপাত করা হয়েছে।
প্ রথম প্রকাশ : জানুয়ারী, ২০১১
ISBN : 978-81-73332-628-8

বাংলা গীতিকাব্যের পথচলা শুরুর দিন থেকে যাঁদের কলম মুখরিত করেছিল বঙ্গভারতীয় আকাশ তাঁরা এবং তাঁদের সৃষ্টি আজ বিস্মৃতপ্রায়। এমনি ১০টি বিস্মৃতপ্রায় কাব্যগ্রন্থ মূলপাঠ ও আলোচনা স্থান পেয়েছে এই গ্রন্থে।
প্রথম প্রকাশ : বইমেলা- ২০১১
ISBN : 978-81-89827-65-6
প্রকাশিত বই

রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্য জগতের অন্যতম নক্ষত্র মোহিতলাল মজুমদার। যেমন কাব্য জগতে তেমনি প্রবন্ধের জগতে তিনি হয়ে উঠেছিলেন পথিকৃৎ। এই গ্রন্থে রয়েছে মোহিতলালের ব্যক্তিজীবন ও তাঁর সবকটি কাব্যগ্রন্থের অনুপুঙ্খ আলোচনা। সাথে রয়েছে তাঁর কয়েকটি কবিতার নিবিড় পাঠ।
ISBN - 978-93-83590-82-7

একদিকে এই শতকের দিকপাল অধ্যাপক, প্রাবন্ধিক ও অন্যদিকে তরুণ গবেষক-গবেষিকার কলমে নিঃসৃত মূল্যবান প্রবন্ধের সংকলন।
ISBN- 978-93-85131-15-8

নাথানিয়েল ব্রাসি হ্যালহেড (১৭৫১-১৮৩০) এর A Grammar of the Bengal Language (1778) বাংলা ভাষার ব্যাকরণ চর্চার অভিমুখ তৈরি করে দিয়েছিল। গ্রন্থটিতে হ্যালহেডের গ্রন্থটি বিশ্লেষণের দ্বারা নতুনভাবে ফিরিয়ে আনার প্রচেষ্টা করা হয়েছে।
ISBN : 978-93-85131-18-9
.jpeg)
শুধু রবীন্দ্রনাট্য ভুবনেই নয়, পৃথিবীর নাট্যজগতের অন্যতম বিস্ময় 'ডাকঘর' নাটক। এই নাটকটি নিয়ে বহু গুণীজনের অত্যন্ত মূল্যবান ২১টি প্রবন্ধের সংকলন এটি। রয়েছে নাটকটির মূলপাঠও।
ISBN : 978-93-5225-046-2

পাষাণীর বিসর্জন দেবীর বোধন রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত বিসর্জন (১২৯৭ বঃ) নাটকটির বিস্তারিত পর্যালোচনা সঙ্গে রয়েছে গ্রন্থটির মূল পাঠ।
ISBN : 978-93-85131-03-5

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জীবন ও সাহিত্য রচনাকে কেন্দ্র করে লেখা ৩৬টি প্রবন্ধের সংকলন।
জানুয়ারী, ২০১৬
ISBN : 978-81-938082-2-1

" বিদ্যা হলো সব থেকে বড় সম্পদ, বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না বরং প্রত্যক্ষ পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে। "
-- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

পাষাণীর বিসর্জন দেবীর বোধন রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত বিসর্জন (১২৯৭ বঃ) নাটকটির বিস্তারিত পর্যালোচনা সঙ্গে রয়েছে গ্রন্থটির মূল পাঠ।
আগস্ট, ২০১৮
ISBN : 978-81-938082-2-1

উনিশ শতকের কবি গিরীন্দ্রমোহিনী দাসী। সে যুগের যে মহিলা কবিরা বহু প্রতিকূলতার সঙ্গে লড়াই করে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সাহিত্যচর্চার আলোকবর্তিকা তিনি তাঁদের অন্যতমা। তাঁর সমস্ত কাব্যগ্রন্থের উপর আলোকপাত করা হয়েছে এই গ্রন্থে।
প্রকাশ : নভেম্বর, ২০১৯
ISBN : 978-93-88988-30-8
_edited.jpg)
বাংলা কথাসাহিত্য বিষয়ক গবেষণার মূল্যবান দলিল এই সংকলন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে সমসাময়িক কালের কথাসাহিত্যিকদের নিয়ে লেখা ৩৬টি প্রবন্ধ রয়েছে গ্রন্থটিতে।
প্রকাশ : জুন, ২০১৯
ISBN : 978-93-88988-14-8

বহু পরিশ্রমলব্ধ, দীর্ঘদিনের নিবিড় প্রচেষ্টার ফসল এই গ্রন্থ যা নিজের শ্রেণীতে নিসঃন্দেহে অনন্য। বঙ্গদর্শন, আর্যদর্শন থেকে শুরু করে অধুনা 'দেশ', চতুষ্কোণ', পরিচয়, পর্যন্ত ২০০ বছর ধরে প্রকাশিত সাময়িক পত্রিকার পাতায় বঙ্কিম বিষয়ক নিবন্ধের সংকলন ১ম খণ্ড।
প্রকাশ : জানুয়ারী, ২০১৯
ISBN : 978-93-87575-81-3

“সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই হয় কথা,
আমাদের মুখ সারাটি রাত্রি মাটির বুকের 'পরে!”
--জীবনানন্দ দাশ

চিরদিন কুসংস্কার মুক্ত সমাজের স্বপ্ন দেখেছিলেন রবীন্দ্রনাথ। ভাঙতে চেয়েছিলেন 'অচলায়তন' নাটকটির মূলপাঠ সহ বিস্তৃত পর্যালোচনা এই গ্রন্থ।
প্রকাশ : ৭ জানুয়ারী, ২০২১
ISBN : 978-93-88988-71-1

'রক্তকরবী' নাটকটি রবীন্দ্রনাথের কালজয়ী সৃষ্টি। শতবর্ষ পরেও এ নাটক একইভাবেই প্রাসঙ্গিক। 'রক্তকরবী' নাটকের মূলপাঠসহ নাটকটির উপর মনোগ্রাহী আলোচনা রয়েছে গ্রন্থটিতে।
প্রকাশ : ২৫ শে বৈশাখ, ১৪২৯
ISBN : 978-93-90993-23-9










